চকোলেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো



স্বাদের মতো দারুণ স্বাদ আস্বাদন করতে চায় না এরকম লোক খুব কম রয়েছে৷ কিন্ত্ত ওজন কমানোর চক্করে সবার আগে কিন্ত্ত ওই চকোলেটই বাদ যায়৷ তাছাড়া দাঁত খারাপ হয়ে যাবে গোছের কারণ দেখিয়েও অনেক অভিভাবক সন্তানকে চকোলেট খেতে দেন না৷ জানেন কি চকোলেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো? কেন? জানাচ্ছে 'অন্য সময়' ত্বক ভালো হয় চকোলেট খেলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে৷ অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ চকোলেট ত্বককে মসৃণ করে তোলে৷ এছাড়া ত্বকের শুষ্কতা কমানোর ক্ষেত্রেও ভূমিকা রয়েছে চকোলেটের৷ রোজ ডার্ক চকোলেট খেলে ত্বকের সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা বাড়ে৷ কোকো ত্বকের ওপরের কোষের রক্ত সংবহন পদ্ধতিকে উন্নত করে তোলে৷ ফলত ত্বকের ডিহাইড্রেশনের মতো সমস্যা হয় না৷ দাঁত ভালো হয় সেকি? আপনি তো খুদেকে চকোলেট খেতে দেন না দাঁতের জন্যই৷ তাহলে এবার থেকে খেতে দিন৷ আসলে দাঁতের ক্ষতি করে চকোলেট ক্যান্ডি৷ কিন্ত্ত কোকো দাঁতকে সুরক্ষিত করে৷ কোকোর অ্যান্টি ব্যাকটেরিয়াল ধর্ম দাঁতের ক্যাভিটি ও প্লেক সৃষ্টিকারী জীবাণুগুলিকে বিনষ্ট করে৷ কোকো বেসড মাউথওয়াশ দিয়ে মুখ ধুলে যাবতীয় রোগজীবাণু দূর হবে৷ ফলে এবার থেকে খুদেকে ডার্ক চকোলেট খেতে দিন৷ খিদে কম পায় ডার্ক চকোলেটের ঘ্রাণ খিদে কমানোর ক্ষেত্রে ভূমিকা নেয়৷ ফলে এর সাহায্যে আমরা অতিরিক্ত খাওয়ার অভ্যাস ত্যাগ করতে পারি৷ এই কোকোর গন্ধ ঘ্রেলিন ক্ষরণ করতে সক্ষম৷ এই হরমোন খিদের ইচ্ছা কম করে৷ ফলত আমরা অতিরিক্ত খাই না এবং ওজন বাড়ে না৷ ফলে খিদে পেলে ডার্ক চকোলেটের টুকরো মুখে পুরে দিন৷ মনঃসংযোগ বাড়ে চকোলেট মস্তিষ্কের রক্ত সংবহনকেও উন্নত করে তোলে৷ ফলত কোনও কাজে মনঃসংযোগ বেড়ে যায়৷ ফলে যাদের মনঃসংযোগের সমস্যা রয়েছে তারা চকোলেট খেতে পারেন৷ চাপ কমাতে চকোলেট খেলে মানসিক অবসাদ অনেকটা কমে৷ আসলে চাপের ফলে করটিজল ক্ষরণ বাড়ে এবং অবসাদ সৃষ্টি হয়৷ চকোলেট সেটি নিয়ন্ত্রন করে৷ ফলে খুব চাপের মুহূর্তে ডার্ক চকোলেট খাওয়া ভালো অপশন

আদা চা-এর উপকারিতা

ঠাণ্ডা লাগলেই আদা চা, কিংবা এমনই, আদা দেওয়া চা খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি। বয়ষ্ক হোক কিংবা কমবয়সী, অনেককেই আদা চায়ের পছন্দের কথা বলতে শোনা যায়।
আপনিও নিশ্চয়ই আদা চা খেতে ভালোবাসেন? কিন্তু জানেন কি এই আদা চায়ের কত গুণাগুণ রয়েছে? না জানা থাকলে জেনে নিন। তাহলে পরের দিন থেকে আরও বেশি করে আদা দেওয়া চা খাবেন।

১) মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা এই ধরণের অসুস্থতা থেকে আমাদের শরীরকে সুস্থ রাখে আদা চা।

২) আদা পাকস্থলীকে সুস্থ রাখে। এর ফলে আমাদের হজমশক্তিও বাড়ে। পেটে ব্যথা রোধ করে।

৩) আর্থারাইটিস কিংবা যেকোনও গাঁটে ব্যথা থেকে উপশম দেয় আদা চা।৪) অনেক সময়ই আমরা অতিরিক্ত স্ট্রেস হয়ে পড়ি। ফলে কোনও কাজে মনযোগ দিতে পারি না। সেই সময়ে এক কাপ আদা দেওয়া চা আমাদের স্ট্রেস দূর করে।

৫) যাদের হাঁপানি রয়েছে, তাদের জন্য আদা চা খুবই উপকারী।
সূত্র : জি-নিউজ।