বই আড্ডা ঘর 2026 : যাত্রা শুরু

বাঙালি বই পড়তে ভালোবাসে। শুধু তাই নয় বই দেখতে, অপরকে বই বিতরণ করতে ও সেই বই নিয়ে আড্ডার টেবিলে ঝড় তুলতে পছন্দ করে। আজও সোশ্যাল মিডিয়া, রীলস, ডিজিটাল মিডিয়ার দাপাদাপির মধ্যেও বই পড়ার নেশা বাঙালী ছাড়তে পারে নি। যদিও শহরে ও গ্রামে গঞ্জে লাইব্রেরি গুলোর অবস্থা খুব খারাপ। হাতে গোনা কয়েকজন মানুষ লাইব্রেরি যাতায়াত করেন। আজ মানুষের হাতে সময় বড় কম। সারাদিন কাজের শেষে বা ছুটির দিন বই পড়ার কিছু সময় হয়ে ওঠে। আজও জেলায় জেলায় বই মেলায় ভিড় লক্ষ করা যায়। বই মেলার স্টল হোক বা দোকান বই কেনার হিড়িক কখনো কমবে না। বর্তমান সময়ে আমরা অনেকটা সময় স্মার্টফোনে বা ডেস্কটপে সময় কাটায়, ডিজিটাল মাধ্যমে পড়ার PDF থেকে পরে নেয়ার একটি ক্ষুদ্র মাধ্যম এই "বই আড্ডা ঘর"।



এই ব্লগের আগে নাম ছিল "বং কমেডি কাটস" ২৬ শে অক্টোবর ২০১৬ সালে শুরু হয়, বিভিন্ন বাংলা কমেডি সংগ্রহ করে এখানে ভাগ করে নেয়ার একটি ছোট প্রচেষ্টা ছিল। পরবর্তীতে এই ব্লগের নামকরণ রাখা হয় "বই আড্ডা ঘর"। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বই সংগ্রহ করে এখানে পাঠক পাঠিকা দের জন্য রাখা হচ্ছে। কপিরাইট এর সমস্যা আসার কারণে সরাসরি সকল বই ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। যদি বইটি খুব প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে ডিজিটাল কপি পাঠিয়ে দেয়া যাবে। 


**কপিরাইট নোটিশ**

এই অনলাইন লাইব্রেরি টির ই বুক গুলি (পিডিএফ) ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হয়েছে। এর কোনোরূপ বাণিজ্যিক উদ্দেশ্য নেই। তথ্য-প্রযুক্তির অগ্রগতির বিষয়টি বিবেচনা করে তা শুধুমাত্র অনুসন্ধিৎসু পাঠকের জ্ঞানার্জনের জন্য প্রদান করা হয়েছে। বইগুলির স্বত্ব ব্লগ এডমিনের নয়। বইগুলির কোন প্রকার বাণিজ্যিক স্বার্থে বিক্রয় বা বইয়ের মালিকানা পরিবর্তন করা হয়নি। বইগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাঠকের জন্য উপস্থাপন করা হয়েছে। ই-বুক কনটেন্টে কোন পরিবর্তন সাধন করা হয়নি। কাজেই সাইবার ল’ অথবা কপিরাইট ল’ ভঙ্গ করার প্রশ্ন আসতে পারে না। সবার সদয় দৃষ্টি কাম্য।